মো: আল-আমীন :
কাজের ক্লান্তি দূর করার জন্য ও কাজের প্রতি আনন্দ তৈরীর করার উদ্দেশ্যে কিশোরগঞ্জ উদ্যোক্তা ফোরাম আয়োজন করেছে আনন্দ ভ্রমণ। বৃহস্পতিবার রাত ১০ টায় মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বাসে করে এ ভ্রমনের আয়োজন করে। উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: আব্দুল হেলিমের কাছ থেকে জানা যায় কিশোরগঞ্জ জেলার প্রায় ১০৮টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের মোট ১০৮ জন উদ্যোক্তা রয়েছে। তারমধ্য থেকে এ ভ্রমণে যারা যেতে আগ্রহী প্রকাশ করেছে শুধুমাত্র তাদের নিয়েই এ আয়োজন হয়েছে। পরবর্তীতে আরও বড় পরিসরে এরকম আয়োজন করবেন বলে তিনি জানান।
এ ভ্রমণে উদ্যোক্তাদের নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান ও সেখানকার স্থানীয় “বদ্ধভূমি ৭১” স্থানটি ঘুরে দেখেন। ফোরামের সাধারণ সম্পাদক মো: নাহিদের সার্বিক ব্যবস্থাপনায় ভ্রমণে খাওয়া-দাওয়ার পাশাপাশি কুপন ড্র, বিশেষ আড্ডা ও পুরষ্কার বিতরণী পর্বও ছিল। পরে শুক্রবার সন্ধ্যায় ফিরতী যাত্রায় রাত প্রায় ১২ কিশোরগঞ্জে এসে সকলে পৌঁছান।
I was curious if you ever considered changing the structure of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having 1 or 2 pictures. Maybe you could space it out better? Kirbie