বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ওয়ানডেতে ওভার কমানোর পক্ষে মত আফ্রিদি-শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
ওয়ানডেতে ওভার কমানোর পক্ষে মত আফ্রিদি-শাস্ত্রীর

অতিরিক্ত খেলা নিয়ে চাপে ক্রিকেটাররা।তাই বলে ওয়ানডে বন্ধ করে দেওয়ার পক্ষে নন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এই ফরম্যাটকে আকর্ষণীয় করতে ৫০ ওভারের পরিবর্তে ৪০ ওভারে নামিয়ে আনার আফ্রিদির পরামর্শে একমত পোষণ করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীও।

তিনি বলেন, ওয়ানডে ক্রিকেটটা এখন অনেকটাই একঘেয়ে হয়ে গেছে। আমি তো বলব ওয়ানডে ক্রিকেটটা ৫০ ওভার থেকে ৪০ ওভারে নামিয়ে আনতে। এতে এটা আরও আকর্ষণীয় ও বিনোদনদায়ী হবে।’

এ বিষয় আফ্রিদির সতীর্থ ওয়াসিম আকরাম বলেন, ওয়ানডে ক্রিকেট এখন ঠেলেঠুলে চলছে। শাস্ত্রীর কথা, টেস্ট ও টি-টোয়েন্টির চাপে পিষ্ট হচ্ছে ওয়ানডে ক্রিকেট। ওয়াসিম, শাস্ত্রী ও অশ্বিনের এমন মন্তব্যের পরই উঠেছে আলোচনার ঝড়। শাস্ত্রী অবশ্য ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখার একটি পরামর্শ এর আগে দিয়েছিলেন, বিশ্বকাপের ওপর আরও বেশি জোর দিতে হবে, বিশ্বকাপকে করে তুলতে হবে আরও আকর্ষণীয়।

একসময়ের রোমাঞ্চকর ওয়ানডে ক্রিকেট এখন টি-টোয়েন্টির যুগে এসে অর্থহীন মনে করছেন আকাশ চোপড়া।

এবার আফ্রিদির এ কথার সঙ্গে এবার কণ্ঠ মিলিয়েছেন শাস্ত্রী। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলার সময় ধারাভাষ্য দেওয়ার এক ফাঁকে শাস্ত্রী বলেন, ‘ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনলে কোনো ক্ষতি নেই। ওয়ানডে ক্রিকেট যখন শুরু হয়, তখন এটি ছিল ৬০ ওভারের। আমরা ১৯৮৩ সালে যখন বিশ্বকাপ জিতি, তখনো ৬০ ওভারের ছিল ওয়ানডে ক্রিকেট।’

শাস্ত্রী বলেন, ‘কর্মকর্তারা ভাবলেন, ৬০ ওভার একটু লম্বা সময়ই। দেখা গেল ২০ থেকে ৪০ ওভার পর্যন্ত সময়টা একটু একঘেয়ে। এ কারণে সেটি তারা ৬০ থেকে ৫০ ওভারে নামিয়ে আনেন। এর পর তো অনেক বছর হয়ে গেল। এখন কেন এটাকে ৫০ থেকে ৪০ ওভারে নামিয়ে আনা যাবে না!’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com