বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

দাপুটে জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
দাপুটে জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

মোসাদ্দেক হোসেন দিয়েছিলেন দারুণ কিছুর বার্তা। তাতে পূর্ণতা দিলেন ব্যাটাররা। নতুন দিনের বার্তা দেওয়া দল পেল জয়ের দেখা। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে জিতে সিরিজ বাঁচিয়ে রাখল টাইগাররা।

রোববার হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। ১৫ বল হাতে রেখেই ওই লক্ষ্য টপকে গেছে সফরকারীরা।  

রান তাড়া করতে নেমে ফের ব্যর্থ হন মুনিম শাহরিয়ার। ৮ বলে ৭ রান করে এনগ্রাবার বলে বোল্ড হন এই ব্যাটার। অন্য প্রান্তে বেশ সাবলীল ছিলেন লিটন কুমার দাস। দারুণ সব শটে রান তুলছিলেন গতি ঠিক রেখে, পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখাও।

৩৩ বলে ৫৬ রান করার পর শেন উইলিয়ামসের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। লিটনের পর বিদায় নেন এনামুল হক বিজয়ও। ১৫ বলে ১৬ রান করে সিকান্দার রাজার শিকার হন তিনি।

এরপর বাকি পথটা পাড়ি দেন আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত। ২৮ বলে ৩০ রান করে আফিফ ও ২১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন শান্ত। বাংলাদেশও পেয়ে যায় সহজ জয়।

এর আগে সিরিজে বাঁচিয়ে রাখার মিশনে নেমে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বাংলাদেশের। প্রথম বলেই রেজিস চাকাভাকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান মোসাদ্দেক। ওই ওভারের শেষ বলে আউট করেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ওয়েসলি মাদাভিরাকেও। ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি।  

এক ওভারে দুই উইকেট নেওয়ার পর মোসাদ্দেক সাফল্য পান নিজের দ্বিতীয় ওভারেও। এবার তার শিকার হন ক্রেইগ আরবিন। ১০ বলে ১ রান করে সাজঘরে ফেরত যান স্বাগতিক অধিনায়ক।

নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে মোসাদ্দেক ফেরান শেন উইলিয়ামসকে। ৭ বলে ৮ রান করা এই ব্যাটারের ক্যাচ নিজেই নেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে মিল্টন সাম্বাকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মোসাদ্দেক। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ও টি-টোয়েন্টি কোনো বাংলাদেশির চতুর্থ পাঁচ উইকেট এটি।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে থাকা দলকে উদ্ধার করেন রায়ান বার্ল ও সিকান্দার রাজা। দুজন মিলে গড়েন ৮০ রানের জুটি। ৩১ বলে ৩২ রান করে আউট করা বার্লকে বোল্ড করে তাদের জুটি ভাঙেন হাসান মাহমুদ।

সিকান্দার রাজাও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৩ বলে ৬২ রান করে মোস্তাফিজুর রহমানের বলে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। তাতে জিম্বাবুয়ের ইনিংসও খুব একটা লম্বা হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে তারা। বাংলাদেশের পক্ষে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন মোসাদ্দেক, এক উইকেট করে নিয়েছেন মোস্তাফিজ ও হাসান মাহমুদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com