শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

উত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ে নিহত অন্তত ৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে
উত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ে নিহত অন্তত ৩
গার্ডার পড়ার সময় প্রাইভেট কারে ছয়জন ছিলেন। তাঁদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি চারজন গাড়ির ভেতরে চাপা পড়ে আছেন। আজ সোমবার বিকেলে উত্তরায় এই দুর্ঘটনা ঘটেছে

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় যাত্রীবাহী একটি প্রাইভেট কারের ওপর গার্ডার পড়েছে। এতে প্রাইভেটকারের অন্তত চারজন যাত্রী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মোহসীন জানান, ‘গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারের মধ্যে অন্তত চারজন মারা গেছেন বলে আমরা মনে করছি।’

সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরার জসিমউদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, গার্ডারটি পড়ার সময় প্রাইভেট কারে ছয়জনের মতো যাত্রী ছিলেন। তাঁদের দুজনকে বের করা হয়েছে। চারজন দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভেতরে আটকা ছিল। তাঁদের উদ্ধারের করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার অপারেশন অফিসার পার্থ প্রতীম ব্রহ্মচারী জানান, একটি ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর সময় গাজীপুর অভিমুখী প্রাইভেট কারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনার পর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসকর্মীদের ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। এক ঘণ্টা পরেও তাঁরা প্রাইভেটকারের ওপর থেকে গার্ডারটি সরাতে পারেননি। পুলিশ বলছে, গার্ডারটি সরানোর প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com