ডেস্ক রিপোর্ট
তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন ভক্তরা। জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও নায়িকা পরীমণির অনস্ক্রিন রসায়ন নিয়ে নতুন করে বলার কিছু নেই। দর্শকরা এই জুটির বেশ কিছু চলচ্চিত্র গ্রহণ করেছেন।
চলচ্চিত্র নির্মাতা শফিক হাসানের ‘বাহাদুরি’ ছবিতে অভিনয় করছেন সাইমন-পরী জুটি। এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ। বাকি ছিল এই জুটির দুটি গানের শুটিং। সম্প্রতি গানের শুটিংও শুরু করেছেন সাইমন-পরী।
নরসিংদী ড্রিম হলিডে পার্কে এখন ছবির শেষ গানের শুটিং চলছে। সেখানে গানের শুটিং-এ অংশ নিচ্ছেন সাইমন-পরী।
সাইমন বলেন, ছবির সব শুটিং, ডাবিং আগেই শেষ হয়েছে। বাকি ছিল আমার আর পরীর দুটি গানের কাজ। আজকালের মধ্যেই এ কাজ শেষ হয়ে যাবে। ‘তোর ক্রেজি ক্রেজি ঠোঁট দেখে মনে লাগে চোট’ এমন কথার গানে আমরা পারফর্ম করছি। নাচে ভরপুর একটি গান। দর্শকরা বিনোদন খুঁজে পাবেন আশা করছি ছবিটি দেখে।