বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

চোট পেয়েছেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
চোট পেয়েছেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই

বিশ্বকাপের দল ঘোষণার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে বিশ্বকাপ দলেও নেই তিনি। তবে নিজের ফিটনেস ঠিক রাখতে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন মুশফিক। তবে ফিটনেসের কাজ করতে গিয়ে চোটে পড়েছেন মুশফিকুর রহিম।

শনিবার সকালের ঘটনা এটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাম হাঁটুর নিচে আঘাত পেয়েছেন তিনি। সেখানে সেলাই লেগেছে ছয়টি।

বিসিবির মেডিকেল সূত্র বলছে, সুস্থ হতে মুশফিকের ১৪ দিনের মতো সময় লাগবে। কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। জাতীয় দল আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারত সিরিজের আগে শুধু টি-টোয়েন্টিতেই ব্যস্ত থাকবে।

যে কারণে সামনে জাতীয় দলের হয়ে খেলার কোনো তাড়া নেই এই অভিজ্ঞ ক্রিকেটারের। তবে মিরপুর স্টেডিয়ামে এসে মুশফিক নিয়মিতই অনুশীলন করে যাচ্ছিলেন।

আজও মাঠে এসেছিলেন সে জন্যই। আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি।

সময় মতো সুস্থ হলে প্রথম রাউন্ড থেকেই জাতীয় লিগে দেখা যাবে মুশফিককে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com