বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই শান্ত-সৌম্য

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই শান্ত-সৌম্য

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ দল।  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা ব্যাটার লিটন কুমার দাস এবং পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আছেন ইয়াসির আলী রাব্বি। তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ এশিয়া কাপের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন এবং শেখ মেহেদি। এছাড়া অধিনায়ক সাকিব ছুটিতে। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ আর মুশফিক নিয়েছেন অবসর।

২০১৬ এশিয়া কাপের পর ফের সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ দল। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ওই একবারই মুখোমুখি হয়েছিল দুই দল; যে ম্যাচে ৫১ রানে জয় পেয়েছিল টাইগাররা। এবার অবশ্য ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত পাঁচ সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই খেলতে এসেছে বাংলাদেশ দল। তবে এবারের দলটিতে রয়েছে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজওয়ান সিপি (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ, জুনাইদ সিদ্দিকি, বাসিল হামিদ, আলিশান জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মেইয়াপ্পান, আরিয়ান লাকরা ও আয়ান খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com