বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে টিম টাইগ্রেস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে টিম টাইগ্রেস

দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম টাইগ্রেস। এর আগে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকেও হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

স্মরণীয় এই সফর শেষে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন নারী দলের ক্রিকেটাররা।

দেশে ফিরে খুব একটা বিশ্রামেরও সময় পাবেন না নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা। কেননা ঘরের মাঠে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩ অক্টোবর সকাল ৯টায় বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট টিম।

এদিকে এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই দল থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। তার জায়গায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার জাহানারা আলম।

এশিয়া কাপে বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহালি আক্তার।

স্ট্যান্ড বাই

মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com