সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে ধর্মীয় উপাসনালয়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৫৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চ শহরে সন্ত্রাসী হামলার পর থেকে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার সকাল থেকে রাত নয়টা পর্যন্ত র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ নিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ইউনিফর্মধারী এবং সাদা পোশাকে ২৪ ঘন্টা র‌্যাবের এই বিশেষ নজরদারী চলমান থাকবে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড প্রতিরোধে র‌্যাবের এ বিশেষ নিরাপত্তা অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com