বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

কিউইদের হারিয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে
কিউইদের হারিয়ে ফাইনালে পাকিস্তান

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান। কিউইদের দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

সেমি-ফাইনালের প্রথম ম্যাচে টস জিতে বাবর আজমদের ফিল্ডিংয়ে পাঠায় কিউইরা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। এদিন ব্যাট হাতে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি ওপেনার ফিন এ্যালেন। ফিরেছেন মোটে ৪ রান করে, ইনিংসের প্রথম ওভারে পেসার শাহীন আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ওপেনার।

এরপরে ইনিংস মেরামতের দায়িত্ব নেন কেইন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে। এই জুটি থেকে আসে ৩৪ রান। পাওয়ার-প্লের শেষ বলে ব্যক্তিগত ২১ রান করে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন কনওয়ে, দলের রান তখন ৩৮। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া উইলিয়ামসন ফেরেন ৪২ বলে ৪৬ রান করে। ঝোড়ো ব্যাটিং করে দলের জন্য চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করান ড্যারেল মিচেল। অপরাজিত থেকে ৩৫ বলে খেলেন ৫৩ রানের দুর্দান্ত ইনিংস।

নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন বাবর-রিজওয়ান জুটি। ব্যাট হাতে দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা। এই দুইজনের ব্যাটিং নৈপুণ্যে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই ৫৫ রান তুলে ফেলে পাকিস্তান।

দল যখন নিশ্চিত জয়ের পথে তখন বিদায় নেন রিজওয়ান। ৪৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান করে আউট হন তিনি। বাবর দুজনকেই সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। এরপর মোহাম্মদ হারিস বাকি দায়িত্বটা সামলে জয়ের জন্য যখন ৭ বলে ২ রান প্রয়োজন তখন স্যান্টনারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তিনি ২৬ বলে ২ চার ও এ ছক্কায় ৩০ রান করেন। ৭ উইকেটের জয়ে ফাইনালে পা রাখে পাকিস্তান। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩৩ রান খরচায় ২ উইকেট তুলে নেন। ২৬ রান খরচায় একটি উইকেট নিজের ঝুলিতে পুরেন মিচেল স্যান্টনার।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহিন শাহ আফ্রিদি। ২৪ রানে তিনি নেন ২টি উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com