বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আফ্রিদির ইনজুরি ফল বদলে দিয়েছে, দাবি বাবরের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে
আফ্রিদির ইনজুরি ফল বদলে দিয়েছে, দাবি বাবরের

বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে করতে পেরেছিল কেবল ১৩৭ রান। এই লক্ষ্যে ভালো কিছু করতে হলে বোলারদের কাছ থেকে তাদের দরকার ছিল ভালো কিছুর।

বাকি বোলাররাও করছিলেন দারুণ। বিশেষত নাসিম শাহর গতিতে দিশেহারা ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। দুই ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট নেওয়া শাহিনের ওভার শেষের জন্য রেখে দিয়েছিলেন অধিনায়ক বাবর। কিন্তু ১৩তম ওভারে মঈন আলির ক্যাচ ধরতে গিয়ে পান চোট।

পরে অবশ্য বোলিংয়ে এসেছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু ১৫তম ওভারে এক বল করার পরই ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আফ্রিদির চোট পাকিস্তানের জন্য যে বড় ক্ষতি করেছে, ম্যাচশেষে অধিনায়ক বাবর আজমের কথায় স্পষ্ট হয়েছে তা। তার বিশ্বাস, ম্যাচের ফল বদলে দিয়েছে শাহিনের চোট।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেছেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। আমাদের মনে হয়েছে এখানের সবাই আমাদের সমর্থন দিতে এসেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা। গত চার ম্যাচ ধরে দল যেভাগে এগিয়েছে, অসাধারণ। আমি ছেলেদের বলেছি স্বাভাবিক খেলাটা খেলতে, স্বাধীনতার সঙ্গে। ’

‘আমরা ২০ রান কম করেছি কিন্তু শেষ ওভার অবধি লড়াই করতে পারা অবিশ্বাস্য। আমাদের বোলিং অন্যতম সেরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাহিনের ইনজুরি ম্যাচের ফল বদলে দিয়েছে। যদিও এটা খেলারই অংশ। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com