সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৪৮৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:

কিশোরগঞ্জে নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অনুষ্টান মালায় ছিল , প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ,সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ। সূর্য উদয়ের সঙ্গে-সঙ্গে সরকারি ও বে-সরকারি প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ , আনসার ভিডিপি , বয়েজ স্কাউটড, গার্ল গাইডস, ও শিশুদের কুচকাওয়াজ,সকাল সাড়ে দশটায় শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়ানূষ্ঠান, বেলা সাড়ে এগারটায় জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম , অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক কমা-ার ছিদ্দিকুর রহমান, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা গোলাপ রহমান, মোঃ কফিল উদ্দিন, প্রমূখ। বাদজোহর মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা। দুপুর ২ টায় স্থানীয় হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।বিকেল তিন টায় নিকলী স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা স্থানীয় গণ্যমান্য একাদশ বনাম মুক্তিযোদ্ধা একাদশ। বিকেল পাঁচ টায় হা-ডু-ডু খেলা অনুষ্টিত হয় খেলায় অংশগ্রহণ করবেন লাল দল বনাম সবুজ দল। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির ও অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পৃথক-পৃথক ভাবে মহান স্বাধীনতা দিবস পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com