সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৪৬৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী গ্রহণ করে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সরকারি গুরুদয়াল কলেজ মাঠের স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে

এরপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন আর সাদা পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের মনোরম কুচকাওয়াজ ও দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

মার্চ পাস্ট ও ডিসপ্লেতে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি শিশু পরিবার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com