সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে কুপিয়ে জখম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫০৫ বার পড়া হয়েছে

 

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে বাবার বয়সী লোকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অঞ্জনা রানী শীল নামে এক যুবতীকে কুপিয়ে জখম করেছে মোহেন্দ্র বিশ্বাস নামের বিয়ে পাগল এক মধ্যবয়সী উত্যক্তকারী। প্রত্যক্ষদর্শীরা অঞ্জনা শীল-কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে দা হাতে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন বিয়ে পাগল মোহেন্দ্রকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মাতৃকা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত অঞ্জনা ভৈরব মাতৃকা জেনারেল হাসপাতালের সেবিকা। সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর গ্রামের নারায়ন চন্দ্র শীলের মেয়ে। অপরদিকে আটকৃত মোহেন্দ্র বিশ্বাস সুনামগঞ্জের ছাতক উপজেলার মুকুন্দ বিশ্বাসের পুত্র বলে জানা গেছে।
এবিষয়ে মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ কামাল হোসেন জানান, আহত অঞ্জনা রানী শীল মাতৃকা জেনারেল হাসপাতালে ল্যাব সহকারি হিসেবে বিগত ৩ বছর যাবত কর্মরত আছেন। সে শহরের পঞ্চবটি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো । আর বখাটে মোহেন্দ্র বিশ্বাস পাশের একটি বাড়িতে ভাড়া থাকতো। একই এলাকায় পাশাপাশি থাকার সুবাদে মোহেন্দ্র বিশ্বাস প্রায়ই অঞ্জনাকে বিয়ের প্রস্তাব দিতো। বাবার বয়সী মোহনের উত্যক্ততায় অতিষ্ঠ হয়ে গত বছর দেড়েক আগে অঞ্জনা ভাড়া বাসা ছেড়ে হাসপাতালের আবাসিক বাস ভবনে থাকতে শুরু করে। যার ফলে মোহেন্দ্র আর অঞ্জনার মাঝে দূরত্বের সৃষ্টি হয়। আর এ দূরত্বকে মেনে নিতে পারে নি মোহেন্দ্র। যার ফলশ্রুতিতে অঞ্জনাকে মেরে ফেলার উদ্দেশ্যে শেষেমেশ দা হাতে বেড়িয়ে পড়ে প্রেমে পাগল মোহেন্দ্র। পরে আজ বেলা ১১টার দিকে অঞ্জনা হাসপাতালের সামনে এলে আগ থেকে ওৎ পেতে থাকা উত্যক্তকারী মোহেন্দ্র তাকে দা দিয়ে তাড়া করে কুপিয়ে গুরুতর জখম করে। পরে দা হাতে নিয়েই পালিয়ে যাবার সময় পৌর শহরের তাতাঁর-কান্দি গ্রাম থেকে এলাকাবাসী মোহেন্দ্র কে আটক করে থানায় সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক সাইফুল ইসলাম শ্যামল ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com