সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ১৩০৩ বার পড়া হয়েছে

তোফায়েল আহমেদ:
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হতে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: সুলতান উদ্দিন ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো: আরজ আলী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরী সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজী বিভাগের প্রভাষক মো: রাকিবুল হাসান প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ১ম পর্বে সোমবার(২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: সুলতান উদ্দিন ভূঞাা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, আইন বিভাগের প্রভাষক মোস্তফা মোশাররফ হোসাইন, উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো: আরজ আলী, লাইব্রেরী সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন প্রমুখ। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান আহমেদ শাকীর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com