বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

বাংলাদেশ কোচের দায়িত্বে আবারও হাথুরু সিংহে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ কোচের দায়িত্বে আবারও হাথুরু সিংহে

গত বছর রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের প্রধান কোচের চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। তবে গুঞ্জন ছিলো আবারো চন্ডিকা হাথুরুসিংহেই ফিরছেন সাকিব আল হাসানদের কোচ হয়ে। এবার সব গুঞ্জন সত্যি করে আগামী দুই বছরের মেয়াদে বাংলাদেশ ক্রিকেটের হেড কোচের দায়িত্বে আবারও আসলেন চান্দিকা হাথুরুসিংহে।

মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ঘোষণায় এ কথা জানান। কমপক্ষে দুই বছরের মেয়াদে চান্দিকা হাথুরুসিংহের সাথে চুক্তি হয়েছে বলে তিনি জানান।

বিসিবি সূত্রে জানানো হয়েছে, তিন ফরম্যাটেই বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে। ফেব্রুয়ারির ১৯-২০ তারিখেই হাথুরুসিংহে বাংলাদেশে এসে পৌঁছুবেন বলে বোর্ড সভাপতি জানান।

নাজমুল হাসান পাপন আরও জানান, হেড কোচ হিসেবে হাথুরুসিংহের নিয়োগের ব্যাপারের খেলোয়াড়দের সাথে তার কোনো কথা হয়নি। তবে মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সাথে এ বিষয়ে তার কথা হয়েছে। তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

এর আগে ২০১৪ সালের জুনে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নেন। এরপর দায়িত্ব নেন নিজ দেশের। সেখানে খুব একটা ভালো কাটেনি তাঁর অধ্যায়। এরপর ২০২০ সালের দিকে ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে। সেখান থেকেও এবার নিজের অধ্যায় চুকিয়ে নিলেন শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com