বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে
হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। বোরবার (১২ ফেব্রয়ারি) কেপটাউনে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাজে ব্যাটিং ও বোলিংয়ের মাশুল দিয়েছে দলটি।

এদিন, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৬ রান তোলে বাংলাদেশ নারী দল। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। ৩২ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চারের মার।

এ ছাড়া ৩৪ বলে ২৮ রান করেন অধিনায়ক জ্যোতি। এই দুজন ছাড়া দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল শামিমা সুলতানা এবং লতা মন্ডল। শামিমা ১৩ বলে ২০ এবং লতা ১৩ বলে ১১ রান করেন।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানরা শুরুতেই চাপে পড়ে। দলীয় ১৭ রানে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙে। ৩.৩ ওভারে মারুফা আক্তারের বলে লতা মণ্ডলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চামারি আতাপাত্তু। ১৭ বলে ১৫ রান করেন চামারি। ষষ্ঠ ওভারে বল করতে এসে জোড়া উইকেট পান মারুফা। এবার তিনি লঙ্কান ব্যাটসম্যান ভিষ্ণী গুনারত্নে ও আনুস্কা সঞ্জিবনীকে আউট করেন। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

তবে হার্শিথা মাদাবি ও নিলাকশি ডি সিলভা অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে ব্যবধান গড়ে দেন ম্যাচের। হার্শিথা ৫০ বলে ৬৯ রান করেন ৮ চার ও ১ ছক্কায়। নিলাকশি ৩৮ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচসেরা হয়েছেন হার্শিথা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com