বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

দেশের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না-ড. হাছান মাহমুদ এমপি

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
দেশের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না-ড. হাছান মাহমুদ এমপি

বাংলাদেশের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, আওয়ামীলীগ এদেশের গণমানুষের দল, জনগণের দল, খেটে খাওয়া মেহনতি মানুষের দল,এদেশের কৃষক-কৃষানীর দল। রাজপথ আমরা কাউকে ইজারা দেই নাই।

শনিবার (১১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বাংলাদেশ কৃষকলীগ খাগড়াছড়ি জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের ভীত অনেক গভীরে প্রোথিত। আওয়ামীলীগ রাজপথ থেকেই গড়ে উঠেছে। রাজপথে আছে, রাজপথেই থাকবে। যারা মানুষ পোড়ায়, তাদের হাতে রাজপথ ছেড়ে দেয়া যাবেনা বলে মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী এ সময় সরকারের দেশব্যাপী উন্নয়ন কর্মকা-ের ফিরিস্তি তুলে ধরেন।

তিনি আওয়ামীলীগের ১৪ বছরের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, বিএনপি ও পলাতন নেতা তারেক রহমানের এই পরিবর্তন সহ্য হচ্ছেনা। খালেদা জিয়ার অন্তর জ¦লে যাচ্ছে আর ফখরুল ইসলাম আলমগীর বকবক করছেন। সরকারকে দঁড়ি ধরে টান নামাতে গিয়ে বিএনপিই দড়ি ছিঁড়ে পড়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। তাই সরকারকে দড়ি ধরে টান না দিতে বিএনপির প্রতি আহবান জানান।

পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভ-সভাপতি আলী আকবর চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ^নাথ সরকার বিটু, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, প্রমূখ।

সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অংশ নেন। জেলা সম্মেলনের দ্বিতীয় পর্বে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি,টারজেন বড়–য়াকে সিনিয়র সহ-সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com