সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে ঝড়-শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৬৫২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলীতে ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক দফায় ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার নিকলী সদর , কারপাশা, গুরুই , ছাতিরচর , জারুইতলা ,সিংপুর ও দামপাড়া ইউনিয়নের জমির বোরো ধানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নষ্ট হয়েছে ১শ’ একর জমির সবজি ক্ষেত।


কৃষকদের সাথে কথা বলে জানা যায়, নিকলী ইউনিয়নের চইললাতি, হাহাতি, কুর্শার হাওর , বরুলিয়া হাওর, কাচিকাটা হাওর,জোহানশাহী হাওর, কারপাশা ইউনিয়নের নানশ্্রী বড় হাওর, গুরুই ইউনিয়নের রড় হাওর, ছতিরচর ইউনিয়নের সাপমাটি হাওর, জারুইতলা ইউনিয়নের জারুইতলা হাওর, সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা হাওর,মলাবিল,বরাইল,টিয়ায়য়া হাওর, দামপাড়া ইউনিয়নের বড় হাওর, এলাকার উঠতি বোরো ধান ও বিভিন্ন সবজি ক্ষেত শিলা বৃষ্টিতে অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে গেছে। ঝড়ে উঁচু এলাকায় ধান গাছ পড়ে যাওয়ায় তা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বোরো ধান ও সবজির ক্ষতি ছাড়া বেশ কিছু কাঁচা ঘর, ফলজ গাছ ও বাগান নষ্ট হয়েছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে কয়েকটি এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।


ষাইটধার গ্রামের কৃষক হাসিম, মহরকোনা গ্রামের মফিজ মিয়া, নানশ্রী গ্রামের কৃষক আঃ ছাত্তার,উজ্জল ,দিলু,সিংপুরের জাহাঙ্গীর মিয়া, ছাতিরচর গ্রামের কৃষক হীরি মিয়া, ফরিদ,নুরু, এরশাদ, গুরুই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলু মিয়া, বলেন ‘আমরা এখন কি করবো, আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা তো ঋণ করে বোরো আবাদ করেছিলাম। এখন আমরা কি খাবো, আর কি দিয়ে ঋণ দিব ? শিলা বৃষ্টিতে পাকা ও আধাপাকা বোরো ধান গাছ থেকে ধান ঝরে যাওয়ায় কৃষদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সারা বছরের এক মাত্র ফসল হারিয়ে কান্নাকাটি করছেন।
এ বিষয়ে ছাতিরচর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ কৃষক ঋণগ্রস্ত। সরকারিভাবে তাদের সহযোগিতা না করলে তাদের না খেয়ে থাকতে হবে। পাশাপাশি ঋণের বোঝা টানতে গিয়ে বসত ভিটা হারাতে হবে।।
উপজেলা কৃষি কর্মকর্তার হারুন অর রশিদ জানান, শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে ও কৃষকদের খোঁজ-খবর নিতে মাঠে কাজ করছেন স্ব-স্ব ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তারা। এখনও সঠিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে পারিনি।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রায় সব এলাকার ও দৌলতপুর এলাকায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com