বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে সম্ভবত ৫ অক্টোবর, ফাইনাল হবে ১৯ নভেম্বর। ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, আয়োজক ভারতের ক্রিকেট বোর্ড ফাইনালের ভেন্যুও চূড়ান্ত করেছে। সব মিলিয়ে অন্তত ১২টি ভেন্যুর তালিকা তৈরি করেছে তারা।

ফাইনাল হবে আহমেদাবাদে অবস্থিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি নকআউটসহ ৪৮ ম্যাচের জন্য অন্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, রাজকোট, ইন্দোর ও মুম্বাইকে।

ওই সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বর্ষাকাল হওয়ার কারণে এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। কিংবা কোন শহরে দলগুলো ক্যাম্প করবে তাও ঠিক হয়নি।

সাধারণত বিশ্বকাপ শুরুর অন্তত এক বছর আগেই সূচি চূড়ান্ত হয়। কিন্তু এবার ভারত সরকারের কাছ থেকে কয়েকটি ইস্যুতে ক্লিয়ারেন্স লাগছে বিধায় অপেক্ষায় থাকতে হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো পাকিস্তান দলের ভিসা ক্লিয়ারেন্স। ২০১৩ সাল থেকে ভারতে তারা কোনও আইসিসি ইভেন্টে খেলেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com