বুধবার, ২০ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আজ মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
আজ মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সাকিব আল হাসান ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় সমানভাবে কাজ করে চলেছেন। কিছু দিন আগেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল এত সব কিভাবে করেন, সাকিবের জবাব ছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে শুধু তিনি মুখে বলেন না, আরও একবার তার প্রমাণ দিলেন এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। অবশ্য গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ চলচিত্র।

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com