হৃদয় আজাদ:
“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ ডাঃ মোঃ শফিকের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা সূর্যের হাসি ক্লিনিকের ভৈরব শাখার ম্যানেজার কাজী আব্দুল্লাহ আল মাছুম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনেসথেসিয়া ডাঃ মোঃ শফি উদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারি মোঃ জালাল উদ্দিন ও জিটিভির ভৈরব প্রতিনিধি এম. এ হালিম।