বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আইপিএল রেখে তড়িঘড়ি দেশে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
আইপিএল রেখে তড়িঘড়ি দেশে ফিরলেন লিটন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন বাংলাদেশি উইকেট-কিপার ও ব্যাটার লিটন কুমার দাস। এরপর নানান আলোচনা-সমালোচনা শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয়েছিল লিটনের। তবে সেই ম্যাচে ব্যর্থত হন তিনি। ব্যাটিংয়ের সঙ্গে উইকেট-কিপিংয়েও ভুল করেন এই ক্রিকেটার। ফলে এক ম্যাচ শেষেই তাকে একাদশ থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এমনকি বুধবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও মূল একাদশে জায়গা হয়নি তার। অবশেষে দেশে ফিরলেন কলকাতার ডাগ-আউটের নিয়মিত মুখ লিটন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক ম্যাচেই শেষ হলো তার যাত্রা।

জানা গেছে, পারিবারিক কারণে আইপিএলের মাঝপথেই শুক্রবার (২৮ এপ্রিল) ঢাকায় ফিরে এসেছেন এই টাইগার ক্রিকেটার।

এর আগে, ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলার অনুমতি পাননি তিনি। তাই জাতীয় দলের দায়িত্ব শেষ করে ভারতে উড়াল দেন লিটন। তবে কেকেআর শিবিরে যোগ দিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে সুযোগ পান বাংলাদেশি তারকা ওপেনার লিটন দাস।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লির বিপক্ষে অভিষেক হয় লিটনের। এদিন লিটন দলে সুযোগ পেলেও কিছুই করতে পারেননি। ব্যাট করতে নেমে প্রথম বলে চার মারেন। এরপরই আড়াআড়ি কোনো মতে শট খেলতে গিয়ে লোপ্পা ক্যাচ দিয়ে বসেন। ৪ বলে চার রান করেই প্যাভিলিয়নে ফিরেন তিনি।

উইকেট-কিপিংয়ের সময়ে তো আরও খারাপ হয়েছে তার পারফরম্যান্স। একটি সহজ ক্যাচ ছাড়েন। দুটি স্ট্যাম্পিং মিস করেন। তার মধ্যে অক্ষর প্যাটেলকে অনেকটা সময় পেয়েও যেভাবে স্ট্যাম্পিং করতে ব্যর্থ হন, তা দেখে অনেকেই বিস্মিত।

এদিকে আগামী ৫মে ইংল্যান্ডের চোমসফোর্ডে যোগ দেয়ার কথা এই ব্যাটারের। এর আগেই আজ দেশে ফিরলেন এই ব্যাটার। এর মধ্য দিয়ে শেষ হলো তার এবারের আইপিএল যাত্রা।

অন্যদিকে তড়িঘড়ি করে লিটন ঢাকায় ফিরলেও এর মূল কারণ জানা যায়নি। যদিও আগামী ২মে পর্যন্ত লিটনের অনাপত্তিপত্র নেয়া ছিল।

উল্লেখ্য, ৫০ লাখ ভারতীয় রুপিতে নিলাম থেকে লিটনকে দলে নেয় কেকেআর শিবির।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com