দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ গত সোমবার (৮এপ্রিল) রাতে নিকলী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পুড়িয়া গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও চোরাই রেঅহার গ্রিলসহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা নিকলী সদর ইউনিয়নের আনন্দ নগর গ্রামের মৃত ইন্নছ আলীর স্ত্রী আনোয়ারা (৫৪) ৬০০ পুড়িয়া গাঁজা ,রোদারপুড্ডা গ্রামের আশরাফ মিয়ার ছেলে আঃ মান্নান (৪২) ১০০ পুড়িয়া গাঁজা,মহরকোনা গ্রামের আঃ মালেকের ছেলে আনোয়ান মিয়া(৩২) ৫টি ইয়াবা ট্যাবলেট ও ভবাণী পুর গ্রামের শিনেষ বম্মর্ণের ছেলে উত্তম বম্মর্ণ (৩০) এবং নয়াহাটি গ্রামের নবী

হোসেনের ছেলে আবেদ আলী (৩২) কে ৭টি চোরাই লোহার গ্রিলসহ আটক করে নিকরী থানার পুলিশ। থানা সুত্রে জানা গেছে,বুধবার (৮এপ্রিল) নিকলী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটককৃতদের নিজ নিজ বাড়ি থেকে গাঁজা ও ইয়াবা বিক্রির সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, গত মঙ্গলবার রাতেই পাঁচ জনকে আসামি কওে নিকলী থানায় মাদক ও চুরি আইনে ৪টি মামলা হয়েছে। আসামিদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে।
কারেন্ট না থাকায় নিউজ পাঠাতে দেরি হয়েছে।