সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র সৌদি আরবে রপ্তানি বাড়াতে ‘খাতভিত্তিক পরিকল্পনা চান বাণিজ্যমন্ত্রী’ হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার ঈদযাত্রায় ট্রেনে ২৫% বেশি টিকেট ছাড়া হয়েছে: রেলমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু

ভৈরবে স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোটগ্রহণ ১৭এপ্রিল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৪৭২ বার পড়া হয়েছে

 

হৃদয় আজাদ:
তৃতীয়ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ভৈরবে নানা অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৭এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত বন্ধঘোষিত ভোটকেন্দ্রের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। স্থগিত হওয়া তিনটি ভোটকেন্দ্রে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোট চারজন প্রার্থী প্রতিদন্ধিতা করবেন।

উল্লেখ্য গত ২৪মার্চ ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ৮২টি কেন্দ্রে মাঝে ভোটগ্রহণ চলাকালীন সময়ে জোরপূর্বক ব্যালট পেপার ছিন্তাই ও সিল মারার অভিযোগে পৌর শহরের জগন্নাথপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং-১০), হাজী আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং-২৩) ও উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং-৭৯) এ-তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষনা করা হয়।

স্থগিত হওয়া ওই তিনটি কেন্দ্রের ফলাফল ছাড়া বাকি ৭৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আল মামুন (টিউবওয়েল) ৪৩হাজার ৫শ ৮ভোট, মোশারফ হোসেন (তালা) ৩৯হাজার ৩শ ৫ ভোট, শহীদুল্লাহ কায়সার (চশমা) ১৫হাজার ৩শ ৭ ভোট ও ইসহাক মিয়া (উড়ো জাহাজ) ২হাজার ৯শ ৭ ভোট পেয়েছেন।

স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা ৮হাজার ৬শ ৭৫। ৭৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী টিউবওয়েল ও তালা প্রতীকের প্রার্থীদের প্রাপ্ত ভোট কাছাকাছি হওয়ায় এই তিনটি কেন্দ্রে এই দুই প্রতীকের প্রার্থী মূল প্রতিযোগতা করবেন। এছাড়াও বাকি দুই প্রতীকের প্রার্থীরাও নির্বাচনে অংশ গ্রহণ করবেন। ৭৯টি কেন্দ্রে ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আল মামুন ৪হাজার ২শ ৭৫ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলমের সাথে কথা হলে তিনি ওয়াননিউজকে জানান, অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া ওই তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ১৭এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ অবাদ ও সুষ্ঠ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com