বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

সারাদেশে বিদ্যুৎ ভবনের সামনে বিএনপির অবস্থান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশে বিদ্যুৎ ভবনের সামনে বিএনপির অবস্থান
ছবি: সংগৃহিত

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচি পালনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ বাধা দিয়েছে বলে জানা গেছে। এছাড়াও বিএনপি নেতাকর্মী ক্ষমতাসীন দলের হামলার শিকার হয়েছে বলেও অভিযোগ করে দলটি।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে সারাদেশের একযোগে এ কর্মসূচি পালন করে বিএনপি।

কেন্দ্রীয়ভাবে নয়াপল্টন থেকে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল মতিঝিলে অবস্থিত বিদ্যুৎ অফিসে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়। নটরডেম কলেজে সামনে বাধা দেন পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। অবস্থান শেষে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতিঝিলের ওয়াপদা ভবনে গিয়ে স্মারকলিপি দেয়।

পাবনায় অবস্থান কর্মসূচি শেষে ফেরার পথে হামলার শিকার হয় বিএনপি নেতাকর্মীরা। যুবলীগ-ছাত্রলীগ এ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

পটুয়াখালীতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। পরে সেখান থেকে দুইজন আটক করা হয়।

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে জানা গেছে। শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।

এছাড়াও বগুড়া, ফরিদপুর, জামালপুর, মাদারীপুর, ময়মনসিংহসহ বেশ কয়েক জায়গা কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে অভিযোগ করেছে বিএনপি।

এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com