বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

২০ কোটি ইউরোতে নেইমারকে নিতে চায় আল হিলাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
২০ কোটি ইউরোতে নেইমারকে নিতে চায় আল হিলাল

লিওনেল মেসিকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েও দলে ভেড়াতে পারেনি আল হিলাল। এবার তারা নেয়ার চেষ্টা করছে মেসির দীর্ঘদিনের ক্লাব সতীর্থ নেইমারকে। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে তারা প্রায় ২৪০০ কোটি টাকায় নেয়ার পরিকল্পনা করছে।

গত ৯ জুন আল হিলালের সিনিয়র কর্মকর্তারা প্যারিসে গিয়েছিলেন। পিএসজিতে নেইমারের বর্তমান পরিস্থিতি এবং ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার সম্ভাবনা কেমন-তা বুঝতেই মূলত তারা (আল হিলাল প্রতিনিধি) প্যারিসে যান। আল হিলাল নেইমারকে বছরে ২০ কোটি ইউরো দিতে চায়, যা বাংলাদেশি মুদ্রায় ২৩৩৬ কোটি ৩১ লাখ টাকা।

মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক শেষ হয়েছে গত সপ্তাহেই। তবে নেইমার সঙ্গে প্যারিসিয়ানদের নতুন চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। চুক্তি এখনো দুই বছর থাকলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। পিএসজির আলট্রাস সমর্থকগোষ্ঠীর বিদ্রুপের শিকার হয়েছিলেন মেসি, নেইমার দুজনেই। এই দুই তারকা ফুটবলারের বাড়িতে নিরাপত্তা বাড়াতে হয়েছিল।

গত ৯ মে আল হিলালের সঙ্গে মেসির ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। মেসির পক্ষ থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষা করছিল সৌদি ক্লাবটি। অন্যদিকে পুরোনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছিল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের পরবর্তী গন্তব্য এখন ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তা অনেকটাই নিশ্চিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com