বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

চ্যাম্পিয়ন খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ

মানিকগঞ্জ জেলায় শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলজে ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস।

শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে সরকারি দেবেন্দ্র কলেজকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ। নির্ধারিত সময় কোন দলই গোল করতে পারেনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সরকারি দেবেন্দ্র কলেজের গোলকিপার শাহীন।

এছাড়া টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের মিনাল। ম্যাচ শেষে খেলোয়াড়দের ট্রফি এবং মেডেল প্রদান করেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভা মেয়র মোঃ রমজান আলী, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার এবং রানার্স আপ দলকে দেয়া হয় ১০ হাজার টাকার প্রাইজমানি।

এবারের আসরে মানিকগঞ্জ জেলার ৯টি কলেজ অংশ নেয়। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুই দলই বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com