বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

নেইমারকে এনেই বার্সেলোনায় সব সমস্যা শুরু!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
নেইমারকে এনেই বার্সেলোনায় সব সমস্যা শুরু!

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ক্লাবে আনার পর থেকে সব ধরনের সমস্যা শুরু হয়েছে। এমনটি দাবি করছেন বার্সেলোনার অর্থনীতি বিষয়ক সহ-সভাপতি এডুয়ার্ড রোমেয়ু।

তিনি জানান, নেইমারকে চড়া মূলে কিনে নেবার পর থেকেই বার্সেলোনার আর্থিক দৈন্যদশা শুরু হয়।

২০১৩ সালে সান্তোস থেকে কাতালান ক্লাব বার্সায় যোগ দেন নেইমার। ৫ কোটি ৭০ লাখ ইউরোতে সান্তোস থেকে বার্সায় যোগ দেন। মাত্রই ইউরোপে পা রাখা একজন খেলোয়াড়ের জন্য ঐ সময় যে বেতন বার্সেলোনা দিয়েছিল তা অনেকটাই বড় ছিল। যদিও ঐ মুহূর্তে নেইমারকে বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়েছিল।

২০১৭ সালে ২২২ মিলিয়ন রিলিজ ক্লজে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নেয় পিএসজি। তার এই ক্লাব ছেড়ে যাওয়া আর্থিকভাবে বার্সেলোনাকে সহযোগিতা করার চেয়ে ক্ষতিই করেছে বেশী।

রোমেয়ু বলেন, ‘সে চলে যাবার পর আমরা পাগলামি শুরু করি। পথ হারিয়ে ফেলি।’ ঐ সময় চড়া মূল্যে বার্সেলোনা ফিলিপ কুটিনহো ও ওসমানে ডেম্বেলেকে দলে ভেড়ালেও তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আগামী মৌসুমের শুরুতে বার্সেলোনা সব কিছুকে পিছনে ফেলে আবারো আর্থিক ভাবে নিজেদের সাবলম্বী করে তুলবে বলে আশা করছেন রোমেয়ু।

কোভিড পরবর্তী আর্থিক যে সমস্যার মুখে পড়তে হয়েছিল বার্সেলোনাকে তা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com