বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

মেয়ের বাবা হচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
মেয়ের বাবা হচ্ছেন নেইমার

এবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র মেয়ের বাবা হতে চলেছেন। তিন মাস আগেই প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির ওরসে তার সন্তান আগমনের সংবাদ আসে। এবার সেই সন্তান ছেলে না মেয়ে সেটি প্রকাশ্যে এসেছে।

শনিবার ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি হাসপাতালে নেইমারের সন্তানের লিঙ্গ নির্নয়ের বিষয়টি জানান চিকিৎকরা।

এর আগে ছেলে সন্তানের বাবা হয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ছেলে ডেভি লুকার বয়স ইতোমধ্যে ১২ বছর হয়েছে। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস। তার সঙ্গে বিচ্ছেদের পর অবশ্য নেইমার একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন।

এর মধ্যে ২৯ বছর বয়সী ব্রুনার সঙ্গে ৩১ বছরের নেইমারের সম্পর্ক শুরু হয় ২০২১ সালে। এরপর গত ১৯ এপ্রিল ব্রুনা নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে সন্তানসম্ভবা হওয়ার খবর জানান। মেয়ে সন্তান আগমনের খবরটিও নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ব্রুনা। এমন সুখবর পাওয়ার পর অবশ্য কেক কেটে উদযাপন করেছেন নেইমার-ব্রুনা।

সেই পোস্টে ব্রুনা বিয়ানকার্দি লেখেন, ‌আমরা এই মুহূর্তের জন্য অধীর অপেক্ষায় ছিলাম। তবে তোমার সাক্ষাৎ পেতে আমরা আর অপেক্ষা করতে পারছি না, মেয়ে। তুমি আমাদের জন্য সবচেয়ে বড় উপহার।

ওই ভিডিওতে দেখা যায় সজ্জিত একটি মঞ্চে কেক কাটছেন নেইমার-ব্রুনা ও প্রথম সন্তান লুকা। এরপর সেই পোস্ট নেইমারও তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। ওই পোস্টে সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির সহধর্মীনি অ্যান্তোনেল্লা রোকুজ্জো তিনটি লাভ ইমোজি দিয়ে কমেন্ট করেন। পরবর্তীতে বিশেষ দিনটি ব্রাজিল তারকা কাটিয়েছেন বন্ধু ও বাস্কেটবল তারকা জিমি বাটলারের সঙ্গে। নেইমারের সঙ্গে ছবি সংযুক্ত একটি পোস্টে বাটলারও ‘গার্লস ফাদার’ বলে তাকে শুভেচ্ছা জানান।

সম্প্রতি নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের দাবি তোলেন। ঘটনাটি প্রকাশ্যে আসায় বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার। যেখানে নিজের ভুল স্বীকার করে ব্রুনার সঙ্গেই থাকতে চান বলে তিনি উল্লেখ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com