শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের সাথে পিক আপের ধাক্কায় নিহত ৩

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৯৬৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সাথে  পিক আপের ধাক্কায় চালকসহ তিন যাত্রী নিহত হয়েছে।
আজ( শনিবার) দুপুর ২টার দিকে কয়েলগাতী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিক আপ  চালক কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে সূর্য্য (৪০), পাকুরিয়া গ্রামের বিশা মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে নেহার (৪০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আব্দুল হামিম জানায়, কামারখন্দ থেকে পিক আপে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিল সূর্য সহ কয়েক ব্যাপারী। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেলসড়ক পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।  এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সূর্য ও দুটি গরুরও মৃত্যু হয় এবং আহত হয় আরো চারজন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
নিহতের বিষয় নিশ্চিত করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুমনুল হক জানায়, চিকিৎসারত অবস্থায় মো. রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে এবং  হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থল ও রাস্তায় দু’জনসহ মোট তিনজন নিহত হয়েছে
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com