বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

নাটোরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
নাটোরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন – ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

ওসি মো. নুরুজ্জামান বলেন, সকালে তিন বন্ধু মোটরসাইকেল যোগে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। লালপুর উপজেলার সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com