বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

বাংলাদেশের সেমির পথে বাধা ভুটান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের সেমির পথে বাধা ভুটান

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর লড়াইয়ে বাংলাদেশের ‘অঘোষিত’ ফাইনাল ভুটানের বিপক্ষে। সেমিতে যাওয়ার পথে বাধা দলটি। ভুটানকে হারাতে পারলেই বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ প্রায় ১৪ বছর পর সেমিতে পা রাখার। সবশেষ ২০০৯ সালে সাফের সেমিতে খেলেছিল বাংলাদেশ।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটিতে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত সুযোগ থাকছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে বিকেল চারটায় গড়াতে যাওয়া লেবানন-মালদ্বীপের ফলাফলের দিকেও তাকাতে হবে বাংলাদেশের।

সাফের এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে লেবানন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান বাংলাদেশ ও মালদ্বীপের। দুই হারে ভুটানের পয়েন্টের সংখ্যা শূন্য। সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে চারটি দলেরই। সবচেয়ে এগিয়ে আছে লেবানন। মালদ্বীপের বিপক্ষে হারলেও সেমি পথের তেমন বাধা থাকছে না। কেননা, গোল ব্যবধানে বেশ এগিয়ে রয়েছে দলটি।

বাংলাদেশ ও মালদ্বীপের সমীকরণটা দুই দলের পারফর্ম্যান্সে নির্ভর করবে। ভুটানকে যদি বাংলাদেশ হারায় আর লেবাননের বিপক্ষে মালদ্বীপ হারে তাহলে নিশ্চিন্তে সেমিতে যাচ্ছে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে যদি মালদ্বীপ জেতে তাহলে তাকাতে হবে গোল ব্যবধানের দিকে। বর্তমানে গোল ব্যবধানে দুই দলই সমান অবস্থানে রয়েছে। আর যদি দুই দলই হারে তাহলে সেমিতে যাওয়ার সুযোগ থাকছে ভুটানেরও। সেক্ষেত্রে নূন্যতম ৬ গোল ব্যবধানে জিততে হবে তাদের। আসরের সমীকরণ পেরিয়ে দেখে নেয়া যাক বাংলাদেশ ও ভুটানের পরিসংখ্যান। মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে আছে বাংলাদেশ। ১৩ দেখায় ১০টিতেই জয় রয়েছে লাল-সবুজের দলটির। হেরেছে একটি ম্যাচ, আর ড্র ২টি।

দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৯ সালের অক্টোবরে। ম্যাচটিতে ২-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। একই বছরের সেপ্টেম্বরে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের বাহিনী। ২০১৬ সালের অক্টোবরে এএফসি এশিয়ান কাপে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। অতীতের এই পরিসংখ্যান ভালোই অনুপ্রেরণা জোগাবে জামালদের।

এ দিকে সবশেষ পাঁচ খেলারও তিনটিতে জয় রয়েছে বাংলাদেশের। সাফের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হেরেছিল ২-০ গোলে। পরের ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায়। হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা এবার মুখিয়ে রয়েছে সেমির জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com