স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের শাইন কম্পিউটারাইজড্ কিন্ডারগার্টেনের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাঙ্গালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪২৬ বঙ্গাব্দ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এসময় বাঙ্গালীর ঐতিহ্যবাহী বিভিন্ন রূপে সাজে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বাংলা নববর্ষের এই আনন্দ বাড়িয়ে দিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যক্ষ রোকেয়া আক্তারসহ ও অন্যান্য শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
নববর্ষ বরণের বর্ণীল এই আয়োজন উপস্থিত ছাত্রছাত্রীর মাঝে আনন্দের এক মুগ্ধকর ভূবন তৈরী করে।