বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে শেষে যা বললেন ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে শেষে যা বললেন ফখরুল

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেল চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব।

বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, কিছুদিন পর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তারই অ্যাডভান্স আলোচনার জন্যই আজকে তারা এসেছিলেন।

ফখরুল বলেন, সেখানে আগামী নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি, কী করছি সেসব বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের বিষয়ে ইইউর অবস্থানের বিষয় জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা তো একথা বহুবার বলেছে যে, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন তারা চায়। আজকেও সে কথা বলেছে। আর এটা আরও এক্সপ্লোর করার জন্য তাদের একটি টিম আসবে। আসলেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের সুযোগ আছে কি না সেটা তারা দেখবে।

বিএনপির পক্ষ থেকে কী বলা হয়েছে- জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, আমরা তো পরিষ্কার করে বলেছি- বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।

আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না। কারণ এমন কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে দেশের বর্তমান অবস্থায় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না সে বিষয়ে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান বৈঠকে উপস্থিত ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com