বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

সাফের সেরা গোলরক্ষকের মুকুট পেলেন জিকো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
সাফের সেরা গোলরক্ষকের মুকুট পেলেন জিকো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে ফাইনালের মঞ্চে উঠতে না পারলেও বাংলাদেশের জন্য এসেছে একটা প্রাপ্তি। দক্ষিণ এশিয়ার শীর্ষ ফুটবল মঞ্চে গোলরক্ষক হিসেবে সেরার মুকুটটি পেলেন আনিসুর রহমান জিকো।

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে পাঁচটি গোল হজম করেছে। জিকো পাঁচ গোল হজম করলেও ভালো কিপিং করেছেন। সাফের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১১৩ মিনিটে নেয়ার পেছনে জিকোর অসাধারণ দৃঢ়তা ছিল। গোলবারে দাঁড়িয়ে কুয়েতের মুহুমুহু আক্রমণ ঠেকিয়েছেন। তবে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার (৪ জুলাই) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয় কুয়েত। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি হাসল ভারত। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে চ্যাম্পিয়ন ভারত।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণীর সময় ঘোষণা করা হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের তালিকা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের সুনীল ছেত্রী। সেরা গোলরক্ষক বাংলাদেশি আনিসুর রহমান জিকো। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল। সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে।

বুধবার বিষয়টি নিজের ফেসবুকে শেয়ার করেছেন জিকো। ছোট্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দ্য বেস্ট গোলকিপার অব সাফ টুর্নামেন্ট বিডি’। সঙ্গে মাসল ও ভালোবাসার ইমোজি। লেখার সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তোলা ছবি। পাশে ক্যাপ্টেন জামাল ভূঁইয়াও।

শনিবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে কুয়েতের সঙ্গে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। সোমবারই দেশে ফিরে আসেন ফুটবলাররা। ফলে পুরস্কারটি সরাসরি হাতে নিতে পারেননি জিকো। তার পক্ষে টুর্নামেন্টের পরিচালক সৈয়দ আসিফ হোসাইন ট্রফি সংগ্রহ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তীতে সেটি তার কাছে পৌঁছে দেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরআই

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com