বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নোটিশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নোটিশ

অভ্যন্তরীণ কোন্দলে সম্প্রতি জোর আলোচনায় রয়েছে গণঅধিকার পরিষদ। এরইমধ্যে আগামী দুই দিনের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে এর সদস্যসচিব নুরুল হক নুরকে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। শুক্রবার (৭ জুলাই) বিকেলে জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামের এক ব্যক্তি এ নোটিশ পাঠান।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়টি রাজধানীর পল্টনে প্রিতম-জামান টাওয়ারে অবস্থিত।

নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত।

নোটিশে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি খালি করে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেয়া হয়।মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ৬ মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেয়া হবে, বিষয়টা এমন না। প্রয়োজনে আইনের আশ্রয় নেয়ার কথা জানান তিনি।

গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। আগামী ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন নুরুল হক ও তার সমর্থকেরা। গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান জানান, গণঅধিকার পরিষদের অফিস যে ভবন আছে, সেটির মালিক তিনি। অফিসটি গণঅধিকার পরিষদকে তিনিই দিয়েছেন। এটির কোনো ভাড়ার লেনদেন হয় না।

তিনি বলেন, ভবনটি আমার মাসিক অনুদান হিসেবে দেখানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com