কিশোরগঞ্জের করিমগঞ্জের তুলসিয়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।আজ সোমবার সকালে পুলিশ ধর্ষক কানন মিয়াকে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের সিংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী রোববার বিকেলে প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়িতে যায়। এরপর ওই ছাত্রী বাড়ির পাশেই গরুর ঘাস কাটতে বের হয়। এ সময় একই এলাকার লম্পট কানন মিয়া ছাত্রীকে ঘাস কেটে দেয়ার প্রলোভন দিয়ে নির্জন স্থানে নিয়ে একটি ধানক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।খবর পেয়ে রাতেই করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধর্ষক কানন মিয়াকে আটক করে। পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে ধর্ষককে আদালতে প্রেরণ করেছেন। কিশোরগঞ্জ আমল গ্রহণকারী আদালতের বিচারক মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
অপরদিকে ধর্ষিত স্কুলছাত্রীকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ইতোমধ্যে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার শেষ করা হয়েছে। দ্রুত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভিকটিমের স্বজন ও এলাকাবাসী।
এদিকে ধর্ষকের দ্রুত কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভিকটিমের স্বজন ও এলাকাবাসী।
করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষককে আটক করে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. রমজান মাহমুদ জানান, ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন অনেকটাই আশংকামুক্ত বলে তিনি জানান।