বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

চলে গেলেন ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
চলে গেলেন ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ

স্পেনে জন্ম নেওয়া একমাত্র ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতা বার্সেলোনার সাবেক আক্রমণাত্মক মিডফিল্ডার লুইস সুয়ারেজ আর নেই। ৮৮ বছর বয়সে আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইন্টার মিলানের সাবেক ফুটবলার।

চলে গেলেন ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ

স্পেনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন তিনি। ১৯৬৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)। এরও আগে ফুটবলের ব্যক্তিগত পুরস্কারের অন্যতম সেরা ট্রফি ব্যালন ডি’অর জিতেছেন (১৯৬০ সাল) লুইস সুয়ারেজ।

১৯৯০ বিশ্বকাপে স্পেনের কোচের দায়িত্ব পালন করা সুয়ারেজের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে এভাবে, ‘লুইস সুয়ারেজ মিরামনতেসের সব আত্মীয় ও কাছের বন্ধুদের সমবেদনা জানাচ্ছে আরএফইএফ।’

স্পেনের মতো ইতালির ফুটবলেও ভালোবাসায় সিক্ত ছিলেন সুয়ারেজ। ইন্টারের হয়ে দুই মেয়াদে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতালির ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সুয়ারেজের মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলানও, ‘গভীর বিষাদের সঙ্গে লুইসিতোকে বিদায় বলছি। তাঁর নিখুঁত ও অদম্য ফুটবলের নস্টালজিয়ায় আচ্ছন্ন।’

১৯৩৫ সালে লা করুনিয়ায় জন্ম সুয়ারেজের। ফুটবল ক্যারিয়ার শুরু করেন নিজের শহরের ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায়। তবে ১৯৫৪ সালে নাম লেখান বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে দু’টি লা লিগা শিরোপা জেতেন। ব্যালন ডি’অরও জেতেন বার্সেলোনায় থাকতেই।

বার্সেলোনা থেকে ১৯৬১ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ইন্টার মিলানে নাম লেখান সুয়ারেজ। ইতালির ক্লাবটির হয়ে তিনি দু’টি ইউরোপিয়ান কাপ আর তিনটি সিরি আ শিরোপা জেতেন। স্পেনের হয়ে ৩২টি ম্যাচ খেলা সুয়ারেজ ফুটবলকে বিদায় জানান ১৯৭৩ সালে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com