বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের মুহাম্মদ রাশেদ খান।

সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার উপস্থিত ছিলেন।

নির্বাচনে দলের উচ্চতর পরিষদ জয়লাভ করে। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হানিফ। এছাড়া নির্বাচিত বাকি সদস্যরা হলেন- শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে মোট ভোটার ছিল ২১৬ জন। আর মোট প্রার্থী ছিলেন ১৮ জন। এরমধ্যে উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন। আর ভোট পড়েছে ৮৩টি। এরমধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৮১টি। বাকি দুইটি ভোট বাতিল হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে দলটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুর এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে দলটি। সোমবার নির্বাচনের মধ্যে দিয়ে দলটি প্রথম কমিটি পেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com