দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ ধারিশ্বর গ্রামে বাড়ি সীমানা নিয়ে বিরোধে গত (৩০অক্টোবর) ভাতিজার হাতে খুন হয় চাচা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য শহীদুল্লা হত্যা মামলার এজাহারভূক্ত ৫ নম্বর আসামি এইচ এসসি পরীক্ষার্থী রুবেল (২৩) কে পরীক্ষা দিয়ে বাহির হওয়ার পর মঙ্গলবার (১৬এপ্রিল) দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত(৩০অক্টোবর) শহীদুল্লার সাথে তার সহোদর ছোট দুই ভাই সহর আলী ও আহস আলীর সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে ঝগড়া চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন সকাল নয় টায় বাড়িতে মোরগ যাওয়াকে কেন্দ্র করে সহর আলী ও আহস আলীর মিলে বড় ভাই শহীদুল্লার সাথে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে আহস আলীর ছেলে জিয়াউল ইসলাম শাবল দিয়ে চাচা শহীদুল্লার মাথায় শাবল দিয়ে আঘাত করে এতে শহীদুল্লাহ গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী শহীদুল্লাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী মনোয়ারা বাদী হয়ে নিকলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাছির উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত রুবেল হত্যা মামলার এজারভূক্ত ৫ নম্বর আসামি। আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।