বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

আওয়ামী লীগের একদফা, শেখ হাসিনার অধিনেই নির্বাচন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের একদফা, শেখ হাসিনার অধিনেই নির্বাচন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের একদফা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই দেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বিএনপির সমাবেশের পাল্টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলনের সঙ্গে আগেও জনগণ ছিলো না। এখনও নেই। দেশে-বিদেশে তারা যতই নালিশ করুক না কেন, আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই। সরকার একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্চে।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির এক দফার উদ্দেশ্য দেশে একটা বিশেষ ধরনের হামিদ কারজাই-মার্কা সরকার কায়েম করা।

তিনি বলেন, বিএনপির আজকের নয়াপল্টনে যে সমাবেশ করছে তাদের উদ্দেশ্য দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা। দেশে গণ্ডগোল করে দেশের মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করা।

বিএনপির এক দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন ২০১৩-১৪ সালে খালেদা জিয়া এক দফা দাবি দিয়েছিল সরকারকে বিদায় নিতে হবে। সরকারকে টেনে নামাতে হবে। নামাতে পারেনি। তাদের সেই এক দফা মাঠে মারা গেছে।

সমাবেশে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আপনারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেন। আপনারা নির্বাচনে অংশ নেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করেন। বিএনপির লক্ষ্য দেশে ইউরোপীয় প্রতিনিধি দল এসেছে তাদের একটা শোডাউন দেখানো। কারণ বিএনপির সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। এজন্য বিদেশি ষড়যন্ত্র তাদের ভরসা। বিদেশি প্রভুদের কাছে তাই তারা ধর্ণা দিয়েছে।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীরা। সংগৃহীত ছবি

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, আমরা কোনো বিদেশির কাছে ধর্ণা দেব না। আমরা জনগণের কাছে তুলে ধরব আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন।

সমাবেশ সঞ্চালনা করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com