দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র্যালিও আলোচনা সভা হয়েছে। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ অডিটরিয়াম কান কমিউনিটি সেন্টারে নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসআদ দীন মাহমুদের সভাপতিত্বে সভায়¡ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), নিকলী থানার ওসি নাছির উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন প্রমুখ।