বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

হার বা জিতে পরিবর্তন হয় না ড্রেসিংরুমের পরিবেশ: সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
হার বা জিতে পরিবর্তন হয় না ড্রেসিংরুমের পরিবেশ: সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে যায় স্বাগতিকরা। শেষ ম্যাচে কাঙ্খিত জয় পেলেও সিরিজ শেষে প্রশ্ন উঠেছে টাইগারদের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে। তবে বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে সাকিব জানালেন ভিন্ন কথা।

সিরিজ চলাকালে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর এবং পরবর্তীতে তার ফেরা নিয়ে সরগরম ছিল দেশের ক্রিকেট। একইসঙ্গে দলীয় পারফরমেন্সেও আফগানদের থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। যদিও ড্রেসিংরুমের পরিবেশে এসবের জন্য তেমন কোনো প্রভাব পড়েনি বলেই বিশ্বাস বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

তবে সাকিব দাবি করেন, হার বা জয় দিয়ে পরিবর্তন হয় না ড্রেসিংরুমের পরিবেশ। আসলে দেখেন বাইরে থেকে অনেক কিছু মনে হতে পারে। অবশ্যই রেজাল্টের কারণে আপনারা সবসময় চিন্তা করবেন যে, ড্রেসিংরুমের অবস্থা ভালো না খারাপ। কিন্তু আমার মনে হয় না যে আমরা কখনো অস্থির ছিলাম কিংবা এখন আছি। ড্রেসিংরুমের পরিবেশ পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না।

সাকিব আরও বলেন, আমাদের এখন চেষ্টা থাকে আমরা নিজেদের কিভাবে উন্নতি করতে পারি। সে হিসেবে দলের জন্য পারফর্ম করতে পারি, দলের জন্য অবদান রাখতে পারি।

সংক্ষিপ্ত ফরম্যাটে সবসময়ই ভয়ংকর আফগানিস্তান। তাই টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার আগে বাড়তি চিন্তা কাজ করছে বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে। যদিও বাড়তি চিন্তায় মগ্ন নন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের মতে প্রতিপক্ষ নিয়ে চিন্তা কম করলে ফলাফল আরও ভালো করে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ হারের পর শুক্রবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে ওয়ানডে সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাস আফগানিস্তান দল। সবাই সফরকারী দলকেই ফেবারিট মানছে। তবে ফেবারিটের তকমা নয়, দুই ম্যাচই জিততে চান সাকিব। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বলেন, আপনি যাকে ইচ্ছা ফেবারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com