বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে রাজধানীর বনানী এলাকা তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে ডিবির এডিসি হাফিজ আল আসাদ (এডিসি গুলশান বিভাগ) বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, সেখানে তাদের কী ভূমিকা রয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধর করা হয় হিরো আলমকে। ঘটনার সময় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করছিলেন। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।

হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। সেসময় কিছু লোক তাকে এসে বলেন, এটা টিকটক ভিডিও করার জায়গা না, এটা ভোটকেন্দ্র, এটা গুলশান-বনানী—এই বলে তাকে মারধর শুরু করেন।

তারা হিরো আলমকে ধাওয়া দেন এবং তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com