বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

উড়ছে মায়ামি; মেসি জাদুতে এবার বিধ্বস্ত আটলান্টা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে
ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

জিততে ভুলে যাওয়া ইন্টার মিয়ামি বদলে গেল লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায়। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েই আরও একবার প্রমাণ করলেন বিশ্ব সেরা মেসি। এবার জোড়া গোল করে দলকে জেতালেন মেসি। ম্যাচটিতে একটি গোলে তিনি অ্যাসিস্টও করেছেন।

বুধবার সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৪-০ গোলে জয় পেয়েছে মেসির দল মায়ামি। যেখানে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন সেনসেশন। এ ছাড়া জোড়া গোল করেছেন দলটির ফরোয়ার্ড রবার্ট টেলরও।

এ নিয়ে মায়ামির জার্সিতে মাত্র ১১৮ মিনিট খেলেই ৩ গোল পূর্ণ করলেন মার্কিন সকারে। এর আগে অভিষেক ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪০ মিনিট খেলে একটি গোল করেছিলেন মেসি। আর এবার ক্লাবটিতে নিজের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন তিনি। এ ছাড়া আটলান্টার বিপক্ষে একটি গোল করতে সহায়তাও করেছেন বিশ্বকাপজয়ী তারকা।

নিজের দ্বিতীয় ম্যাচে মায়ামির অধিনায়ক হিসেবে মেসির অভিষেক হয়। খেলার মাত্র ৮ মিনিটের মধ্যেই লিড গোল তুলে নেন মায়ামির নতুন এই অধিনায়ক। মধ্যমাঠ থেকে বল পেয়ে আটলান্টা শিবিরে ঢুকে পড়েন লিওনেল মেসি। গোলমুখে শটও নেন তিনি। কিন্তু গোল পোস্টে লেগে বল ফিরে আসে। তবে দ্বিতীয় পর্যায়ে জালের ঠিকানা খুঁজে পান তিনি।

আর ২১ মিনিটে মধ্যমাঠ থেকে নিজেই বল টেনে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ঢুকে পড়েন মেসি। গোলের সামনে গিয়ে সতীর্থ টেলরকে পাস দেন। মায়ামি ফরোয়ার্ড মেসির সামনে ক্রস এঁকে দেন। সেখান থেকে সফল কিক করে দ্বিতীয়বারের মতো জালের দেখা পান মেসি। তাতে দলের সঙ্গে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন রবার্ট টেলর। ৪৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির সহায়তা দর্শনীয় এক গোল করেন টেলর। তাতে প্রথমার্ধের বিরতির আগে ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন টেলর। এবার মেসির সামনে গোলের সুযোগ থাকলেও তিনি সতীর্থ টেলরকে দিয়ে গোল করান।

খেলার ৭৮ মিনিটে মেসিকে তুলে নেয়া হয়। আর এরপরেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। বদলি হিসেবে নামা মায়ামি ডিফেন্ডার ক্রিস্টোফার ম্যাকভি ডি-বক্সের মধ্যে ফাউল করে বসেন। তাতে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। এছাড়া পেনাল্টি পায় আটলান্টা। তবে দলটির ফরোয়ার্ড থিয়াগো আলমাদা পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত মায়ামি ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com