বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

শর্তসাপেক্ষে দুই দলকে সমাবেশের অনুমতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
শর্তসাপেক্ষে দুই দলকে সমাবেশের অনুমতি

বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনকে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

এরমধ্যে বিএনপি নয়া পল্টনে ও আওয়ামী লীগের সংগঠনগুলো বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি।

ডিএমপির শর্ত অনুযায়ী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করতে পারবে। সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত সীমানার বাইরে সমাবেশের মাইক বসানো যাবে না।

অন্যদিকে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে (যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ) সমাবেশ করতে হবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।

তবে দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। সব মিলিয়ে দুটি দলকে মোট ২৩টি শর্ত দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, নিজ নিজ দলের স্বেচ্ছাসেবক কর্মী যেন থাকে। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com