বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

রোনালদোর রেকর্ডের ম্যাচে আল-নাসরের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
রোনালদোর রেকর্ডের ম্যাচে আল-নাসরের জয়

সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোল করা যেন ভুলেই গিয়েছিলেন সিআর সেভেন। ছয় ম্যাচ পর সেই গোলখরা কাটল তার। সেই সঙ্গে দারুণ এক রেকর্ডেও নাম উঠে গেল আল নাসর ফরোয়ার্ডের।

আল নাসের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে। যেখানে খেলার ৭৪তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন সিআর সেভেন। এই গোলেই মূলত রেকর্ড গড়েন তিনি। গোলটি তিনি করেছেন ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে। রেকর্ডটা এখানেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালদোর ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি।

এই রেকর্ড গড়তে রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে ১৪৪ গোল করেছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসর পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের চলতি আসরে এটিই তাদের প্রথম জয়। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল শাবাবের গোলশূন্য ড্র করেছিল তারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আল নাসর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com