বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

কাজে বাধা ও খারাপ ব্যবহার করায় নুরের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
কাজে বাধা ও খারাপ ব্যবহার করায় নুরের বিরুদ্ধে মামলা

পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেয়ায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়ন্দা) হারুন অর রশিদ।

বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, পুলিশকে সহায়তা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেয়ার পর নুরের উচিৎ ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।

তিনি বলেন, তিনি এত কিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি। এবং তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।

মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে হারুন বলেন, ফেসবুক লাইভে তিনি পুলিশকে গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন আমরা মনে করি এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com