বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

যমুনা নদীতে হবে ৫০ কিলোমিটার সাঁতার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
যমুনা নদীতে হবে ৫০ কিলোমিটার সাঁতার

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে “শেখ কামাল ৫০ কিলোমিটার যুমনা সাঁতার ২০২৩”।

আগামীকাল শনিবার (৫ আগষ্ট) সকাল ৮ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলার ক্রসবার-১ থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের ১৭ জন সাঁতারু। সিরাজগঞ্জ সদর থেকে যমুনা সেতু পার হয়ে এই সাঁতার শেষ হবে চৌহালি উপজেলার যোতপাড়া ঘাটে। আয়োজনের সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল।

টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন জানান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে একঝাক দুঃসাহসিক সাঁতারু অংশনিচ্ছে ৫০ কিলোমিটার দূরত্বের সাঁতারে। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই ৪৬/৩০/২০ কিলোমিটার এবং বাংলা চ্যানেল সাঁতারে অংশনিলেও প্রথমবারের মত ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরিকল্পনা করছেন তারা। দুঃসাহসিক এই অভিযানের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে সাঁতার শেখার বিষয়ে উদ্বুদ্ধ করছেন সাঁতারুরা। এছাড়া এই আয়োজনের আগে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুলে সাঁতার এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়েছে।

৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার এই প্রচেষ্টায় ১৬ জন পুরুষের সাথে আছেন বাংলা চ্যানেল পারি দেয়া সর্বকনিষ্ঠ নারী সাঁতারু গাইবান্ধা জেলার মোছা: সোহাগী আক্তার। পুরুষদের মধ্যে রয়েছেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক এস. আই. এম ফেরদৌউস আলম, বাংলাদেশ টেলিভিশন এর উর্ধ্বতন চিত্রগ্রাহক মো: মনিরুজ্জামান, স্ট্যান্ডর্ড ব্যাংক লি. এর টাঙ্গাইল ব্রাঞ্চের শাখা প্রধান মো: বদর উদ্দিন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো: জামিল হোসেন, রাজশাহী জেলার মো: শাহরিয়ার, গেট-এইড লি. এর প্রধান গণসংযোগ কর্মকর্তা মো: ইশতিয়াক, নরসিংদী জেলার মো: কামাল হোসেন, কুমিল্লা জেলার মো: আল আমিন আকিক, বগুড়া জেলার মো: রাব্বী রহমান ও নাজমুন সাকিব সাইমুম, গাজীপুর জেলার মো: হেলাল উদ্দিন, টাঙ্গাইল জেলার মো: শাকিল হোসেন, রংপুর জেলার আব্দুল্লাহ আল তওসিফ, নরসিংদী জেলার মো: বকুল সিদ্দীকি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আবুল কালাম আজাদ ও মোনতাসির মোহাম্মদ সামি।

নিরাপত্তার বিষয়ে ক্রীড়া অফিসার জানান, প্রত্যেক সাঁতারুদের সাথে ১টি করে নৌকা এবং ২ জন করে ভলান্টিয়ার থাকবে। প্রয়োজনীয় খাবার এবং দিক নির্দেশনার জন্য সহযোগিতা করবেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com